ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে ডিএনসিসির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (১২

2026-09-11T20:25:32+00:00
2026-09-11T20:25:32+00:00
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে ডিএনসিসির বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম 
সংগৃহীত ছবি

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ২৪টি দলে ভাগ হয়ে প্রায় ১ হাজার ৫০০ সদস্য বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর ডিএনসিসির এই কর্মসূচি শুরু হবে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি স্টলও স্থাপন করা হয়েছে। সেখানে ডেঙ্গু প্রতিরোধের উপায় ও করণীয় সম্পর্কে নগরবাসীকে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে সচেতন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসির অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম পরিচালনা করা হবে। অঞ্চল-২, ৩ ও ৪ থেকে নির্ধারিত সংখ্যক সুপারভাইজার ও মশক কর্মী এ কার্যক্রমে যুক্ত থাকবেন।

এ ছাড়া ডিএনসিসির অঞ্চল-১, ৬, ৭, ৮ ও ৯-সহ অন্যান্য এলাকাতেও বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব এলাকায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ও আগের হটস্পটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

ডিএনসিসি জানিয়েছে, এবারের কার্যক্রমে শুধু মশক নিধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাঠপর্যায়ের কার্যক্রম, জনবল মোতায়েন ও প্রজননস্থল ধ্বংসের অগ্রগতি সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা সরাসরি তদারকি করবেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: