
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য পিসি মো. আতাউর রহমান ও সুকুমার। এ সময় অসতর্কতার সুযোগে শিশুটি হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে হাসপাতালজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
শিশুটির সন্ধানে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। প্রায় তিন ঘণ্টার নিরলস অনুসন্ধানের পর তারা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।
পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের কাছে তুলে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। তিনি আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টরা আনসার সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
আনসার সদস্যদের এই তৎপরতায় হাসপাতাল চত্বরে হারিয়ে যাওয়া শিশুটিকে দ্রুত শনাক্ত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তাদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রশংসা করেন উপস্থিত রোগী ও স্বজনরা।