সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিকায়নে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময়

2026-09-10T17:51:05+00:00
2026-09-10T17:51:05+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিকায়নে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
সংগৃহীত ছবি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা উত্তরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্স ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়িয়ে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

সভায় ব্যাংকের সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, অভিজ্ঞ ও দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার, পরিশোধিত মূলধন বৃদ্ধি, বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়ন, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ নিরূপণ, অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় ২০২৯ সালের মধ্যে HR Automation/ERP বাস্তবায়নের মাধ্যমে কর্মী-সংক্রান্ত সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মো. সাঈদ কুতুব; আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: