পাওনা টাকা চাওয়ায় পুরুষাঙ্গ কর্তন, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকার সাভারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা ও পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো.

2026-09-11T15:05:28+00:00
2026-09-11T15:05:28+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
পাওনা টাকা চাওয়ায় পুরুষাঙ্গ কর্তন, প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার সাভারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা ও পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. ফারুক হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর থানার ধুবরিয়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৪ ও র‍্যাব-১৪-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, মামলার এজাহার ও গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, সাভারের বক্তারপুর এলাকায় আহসান উল্লাহ স্বপন নামে ওই ব্যক্তি একটি ক্ষুদ্র সমবায় সমিতির সহসভাপতি। প্রায় এক বছর আগে ফারুক হোসেন ওই সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। ১২০ দিনের মধ্যে ঋণের টাকা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি টাকা পরিশোধ করেননি। এ নিয়ে স্বপন টাকা চাইলে ফারুক সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

র‍্যাবের ভাষ্য, গত ৩১ আগস্ট রাতে এলাকায় লোডশেডিং চলাকালে স্বপন নিজের বাসার সামনে হাঁটছিলেন। এ সময় ফারুক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে স্বপন মাটিতে পড়ে গেলে ফারুক ও তার সহযোগীরা তাকে ধরে রাখেন এবং ফারুক ধারালো সুইচ গিয়ার দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্বপনের পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় স্বপনের ছেলে বাদী হয়ে সাভার থানায় হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর র‍্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়।

গ্রেপ্তার ফারুক হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: