মেডিকেল-ডেন্টাল কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

2026-09-11T15:19:16+00:00
2026-09-11T15:19:16+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
মেডিকেল-ডেন্টাল কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক এবং কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি কোর দুটির গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের চিকিৎসাসেবায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের প্রশংসা করেন।

সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধের মাধ্যমে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোর চিকিৎসাসেবায় তাদের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট কোর দুটির অধিনায়ক, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরাও সম্মেলনে অংশ নেন।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: