দেখতে দেখতে সাতটি বছর পেরিয়ে গেল। প্রিয়জন হারানোর সেই শূন্যতা আজও বয়ে বেড়াচ্ছেন স্বজনেরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (অব.) মো. মোজাম্মেল হকের একমাত্র কন্যা তাসমিমা হক হিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার।
এ উপলক্ষে তাঁর পৈতৃক নিবাসে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমার বাবা মো. মোজাম্মেল হক তাঁর প্রিয় কন্যার বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি ও জান্নাত লাভের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।
সবার কাছে দোয়া প্রার্থনা—আল্লাহ তায়ালা যেন তাসমিমা হক হিয়াকে ক্ষমা করেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।