সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএসটিআইয়ের তরুণ কর্মকর্তা শেখ মিশার

ভোরের ডাক ডেস্ক

বিবিধ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি

2026-09-07T14:27:23+00:00
2026-09-07T14:27:23+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএসটিআইয়ের তরুণ কর্মকর্তা শেখ মিশার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
সংগৃহীত ছবি
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে বিএসটিআই পরিবারে।

রবিবার (৬ সেপ্টেম্বর) খুলনা থেকে ঢাকায় আসার পথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল মেধাবী ও সম্ভাবনাময় এই তরুণ কর্মকর্তার জীবনযাত্রা।

শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

এক শোকবার্তায় তিনি বলেন, শেখ মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএসটিআই সূত্রে জানা যায়, শেখ মিশা খাতুন ২০২৫ সালে প্রতিষ্ঠানটিতে পরীক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন।

চাকরিজীবনের শুরুতেই মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখা এই তরুণ কর্মকর্তার আকস্মিক মৃত্যু সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: