বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ

2026-09-17T11:23:40+00:00
2026-09-17T11:23:40+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ এএম 
সংগৃহীত ছবি
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, বেসিক ব্যাংক ক্রমশ ভালো করছে এবং লোকসান কমে আসছে। অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে লোকসানের পরিমাণ আরও কমিয়ে আনতে হবে। একই সঙ্গে ব্যাংকের আমানত বাড়ছে, যা ব্যাংকটির প্রতি মানুষের আস্থা বাড়ার ইঙ্গিত দেয়।

তিনি বলেন, সরকারি ব্যাংকের আমানতের দায়িত্ব সরকার নেবে—এমন আশ্বাসের কারণে মানুষের মধ্যে আস্থা ফিরেছে। এর ফলে ঋণ-আমানত অনুপাত কমে এসেছে এবং এখন ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতাও বেড়েছে। তবে সতর্কতার সঙ্গে নতুন ঋণ বিতরণ করতে হবে।

বেসিক ব্যাংক নিয়ে আশাবাদ ব্যক্ত করে নাজমা মোবারেক বলেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা দক্ষ এবং মানবসম্পদের মানও ভালো। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার যৌথ প্রচেষ্টায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ব্যাংকের শ্রেণিকৃত ঋণ পরিস্থিতির উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নন-ইন্টারেস্ট ইনকাম বা সুদবহির্ভূত আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন, খেলাপি ঋণ আদায়ই ব্যাংকের মূল ফোকাস। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া জোরদার এবং আইনি প্রক্রিয়া আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সব নির্দেশনা যথাযথভাবে পরিপালন এবং কর্মক্ষেত্রে সুশাসন বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদও ব্যাংকের নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রূপ রতন পাইন বলেন, বেসিক ব্যাংকের সুনাম বাড়ছে এবং ব্যাংকটি ঘুরে দাঁড়াবে।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, মো. মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত ব্যাংকার এস. এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রূপ রতন পাইন, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান অ্যান্ড কোং-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: