বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক

2026-09-15T18:11:04+00:00
2026-09-15T18:11:04+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত হিল ভিডিপি সদস্য মো. ফরহাদ হোসেন তুতা ও মো. নূরনবী অংশ নেন।

অভিযান শেষে আটক মালেক জিয়াকে জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলসহ কানামেম্বার সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করেন হিল ভিডিপি সদস্যরা। পরে সেনাবাহিনী আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাকে আলীকদম থানায় হস্তান্তর করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে হিল ভিডিপি সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: