ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শরিফুল ইসলাম মিল্টন খান এবং সদস্যসচিব হিসেবে সংসদ

2026-11-04T20:29:01+00:00
2026-11-04T20:31:41+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
বিবিধ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শরিফুল ইসলাম মিল্টন খান এবং সদস্যসচিব হিসেবে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দায়িত্ব পাওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

একই সঙ্গে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

এক অভিনন্দন বার্তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-৬০২৫) পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিবকে শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, নবনির্বাচিত নেতাদের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাঁদের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইউনিয়নের নেতারা।

এ ছাড়া নবনির্বাচিত দুই নেতার সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা। দেশ ও জনগণের কল্যাণে তাঁদের ভূমিকা আরও কার্যকর হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: