অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

টেকসই ও জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং

2026-09-15T11:44:41+00:00
2026-09-15T11:44:41+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম 
সংগৃহীত ছবি

টেকসই ও জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, শুধু অর্থায়ন নয়—আধুনিক প্রযুক্তি, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে অবকাঠামো উন্নয়নে এগোতে হবে। এজন্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি সহযোগিতার পরিধি বাড়ানো জরুরি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হওয়া গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (GICC) ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের সঙ্গে অবকাঠামো উন্নয়ন সরাসরি যুক্ত। তাই ভবিষ্যতের অবকাঠামো হতে হবে টেকসই, সহনশীল এবং সবার জন্য ব্যবহারযোগ্য।

বাংলাদেশের পরিবহন খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমন্বিত, দক্ষ, নিম্ন-কার্বন ও জলবায়ু-সহনশীল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব ও অর্থায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকারি পর্যায়ের সহযোগিতা (G2G), বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI), সহজ শর্তের ঋণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (PPP) মাধ্যমে অবকাঠামো খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ।

এর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, এসব উদ্যোগ অবকাঠামো উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে এবং প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বাড়াবে।

দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের (MOLIT) আয়োজনে এবং ইন্টারন্যাশনাল কনট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (ICAK) ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী GICC ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Cooperation on Global Infrastructure Projects Opened by AI’।

সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা, অবকাঠামো প্রকল্প বাস্তবায়নকারী এবং নির্মাণ ও প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

GICC-তে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে অবকাঠামো খাতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ প্রকল্প বাস্তবায়নের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: