খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও দুই সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল

2026-09-18T11:16:17+00:00
2026-09-18T11:16:17+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও দুই সহযোগী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম 
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লবণচরা থানার আমতলা ২য় গলিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ডালিম খান (৪০), রানা এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮)। ডালিম খান ভাজাওয়ালা এলাকার মৃত নওয়াব আলী খানের ছেলে। রানা আনিসের ছেলে এবং নয়ন নুরুল হকের ছেলে। তাদের সবার বাড়ি লবণচরা এলাকায়।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল আমতলা ২য় গলিতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলি উদ্ধার করা হয়।

ব্যাটালিয়নের তথ্যমতে, গ্রেপ্তার মো. ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য রয়েছে। তার পিসি-পিআর পর্যালোচনা করে এসব মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: