প্রথমবারের মতো বেসামরিক বিমান চলাচল নিয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত ধারণা দিতে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘Indoctrination Training on Civil

2026-09-19T13:40:28+00:00
2026-09-19T13:40:28+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
প্রথমবারের মতো বেসামরিক বিমান চলাচল নিয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ পিএম 
সংগৃহীত ছবি

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত ধারণা দিতে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে। সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৪১৫ নম্বর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, বেবিচকের দায়িত্ব ও কার্যাবলি, বিমানবন্দর পরিচালনা, ফ্লাইট সেফটি, এভিয়েশন সিকিউরিটি এবং এয়ার নেভিগেশন সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক এভিয়েশন বিধিবিধান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড এবং এভিয়েশন খাতের বিভিন্ন অংশীজনের ভূমিকা ও পারস্পরিক সম্পর্ক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকেরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের বেসামরিক বিমান চলাচল খাতের পরিচালন কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক মান ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে একটি সমন্বিত ধারণা পাবেন। এর ফলে নীতি প্রণয়ন, প্রশাসনিক কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মকর্তাদের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রশিক্ষণ চালু থাকলেও বাংলাদেশে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এমন কর্মসূচি এবারই প্রথম আয়োজন করা হলো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সিএ অধিশাখার যুগ্মসচিব মো. জুলকার নায়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব ডা. মো. গোলাম কবির, উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম, উপসচিব মো. নুরুল হুদা, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সোহেল পারভেজ, সিনিয়র সহকারী সচিব আসফিয়া সিরাত এবং মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তব্যে প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এভিয়েশন খাতের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সামগ্রিক ধারণা পাবেন। মো. জুলকার নায়ন বলেন, এ প্রশিক্ষণ এভিয়েশন-সংক্রান্ত নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের জ্ঞান ও পারস্পরিক সমন্বয় বাড়াতে সহায়ক হবে।

প্রধান অতিথি এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম বলেন, এভিয়েশন খাতে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত জ্ঞান ও কার্যকর সহযোগিতা গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণ কর্মসূচিটি ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ২ অক্টোবর এর সমাপ্তি ঘটবে।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: