শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা, আহত ৩ আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিরাপত্তা নির্দেশনা অমান্য করে প্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন

2026-09-22T11:01:22+00:00
2026-09-22T11:01:22+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা, আহত ৩ আনসার সদস্য
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ এএম 
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিরাপত্তা নির্দেশনা অমান্য করে প্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, এক যাত্রীর স্বজন আগমনী গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন যাত্রীর স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ভিডিও ধারণ বন্ধ করতে বলা হলে তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

পরে কয়েকজন ব্যক্তি দায়িত্ব পালনরত আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ সময় আনসার সদস্যরা আত্মরক্ষার্থে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিমানবাহিনী ও আনসার সদস্যরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় পিসি হাবিবুর রহমান, আনসার সদস্য মো. নুরুজ্জামান ও মো. সাদেকুল সামান্য আহত হন। তাদের ইউনিফর্মের কিছু অংশও ছিঁড়ে যায়। আহত হওয়ার পরও তারা দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

আনসার বাহিনী জানিয়েছে, বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সহযোগিতা করতে যাত্রী ও স্বজনদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: