শুধু দক্ষতা নয়, পেশাদার যোগাযোগেও গুরুত্ব এএইউবির

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (এএইউবি) ‘Office Etiquette and Professional Communication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত

2026-09-22T16:32:26+00:00
2026-09-22T16:32:26+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
শুধু দক্ষতা নয়, পেশাদার যোগাযোগেও গুরুত্ব এএইউবির
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
সংগৃহীত ছবি
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (এএইউবি) ‘Office Etiquette and Professional Communication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে সফলতার জন্য শুধু নিজ নিজ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন যথেষ্ট নয়; দাপ্তরিক শিষ্টাচার ও পেশাদার যোগাযোগেও দক্ষ হতে হবে। কর্মীদের আচরণ, শৃঙ্খলা, সৌজন্যবোধ এবং পারস্পরিক যোগাযোগ একটি প্রতিষ্ঠানের পেশাগত সংস্কৃতি ও মানকে তুলে ধরে।

তিনি আরও বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে এএইউবিতে সময়ানুবর্তিতা, পারস্পরিক সম্মান, কার্যকর যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার চর্চা একাডেমিক ও পেশাগত উৎকর্ষের গুরুত্বপূর্ণ অংশ।

সেমিনারে দাপ্তরিক শিষ্টাচার নিয়ে আলোচনা করেন এয়ার কমডোর মো. আব্দুস সালাম (অব.), ডিসটিংগুইশড প্রফেসর ও সেমিনারের প্রধান সংগঠক। পেশাদার যোগাযোগ বিষয়ে আলোচনা করেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন (অব.), ডিসটিংগুইশড এক্সপার্ট।

আলোচনায় কর্মক্ষেত্রে সৌজন্য ও শৃঙ্খলা, পেশাগত আচরণ, যথাযথ শব্দ ও ভাষার ব্যবহার, কার্যকর শ্রবণ, ই-মেইল ও দাপ্তরিক যোগাযোগ, সভা পরিচালনা এবং সহকর্মীদের প্রতি পারস্পরিক সম্মানের বিষয়গুলো উঠে আসে।

বক্তারা বলেন, প্রযুক্তির উন্নয়নে যোগাযোগ দ্রুততর হলেও কার্যকর ও পেশাদার যোগাযোগের জন্য স্পষ্টতা, যথাযথ ভাষা, শালীনতা ও দায়িত্বশীলতা জরুরি। বিশেষ করে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নির্ভুলতা, শৃঙ্খলা, দলগত কাজ ও দায়িত্ববোধের পাশাপাশি সঠিক যোগাযোগও গুরুত্বপূর্ণ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, জেসিওসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরে প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: