ভোরে ধানমন্ডি লেকে ভাসমান লাশ, এলাকায় চাঞ্চল্য

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে

2026-09-22T16:40:54+00:00
2026-09-22T16:40:54+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
ভোরে ধানমন্ডি লেকে ভাসমান লাশ, এলাকায় চাঞ্চল্য
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি থানার রোড-১০ এলাকায় আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এসএম আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেকের পানিতে ওই ব্যক্তির লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি লেকের কিনারে সিঁড়ির ওপর তুলে আনা হয়।

পুলিশ জানায়, নিহতের পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের নম্বর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন।

পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জাভেদের বাড়ি রাজধানীর পল্লবী এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: