ঢাকার কুড়িল বিশ্বরোডে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’। নতুন এই শোরুমে এক ছাদের নিচে YADEA-এর বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার দেখা, ফিচার ও পারফরম্যান্স সম্পর্কে জানা এবং পছন্দের মডেল কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Runner Automobiles PLC-এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড YADEA-এর চীফ ফাইন্যান্স অফিসার সনদ দত্ত, চীফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ন্যাশনাল সেলস ম্যানেজার আসিবুল ইমরান। অনুষ্ঠানে YADEA-এর গ্লোবাল টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’-এর সিইও এ. বি. এম. ফিরোজ এবং জেনারেল ম্যানেজার শাহ আলম বিলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে কুড়িল বিশ্বরোড ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য YADEA-এর ইলেকট্রিক স্কুটার দেখার ও কেনার সুযোগ আরও সহজ হলো। শোরুমটিতে বিভিন্ন মডেলের স্কুটার সরাসরি দেখার পাশাপাশি প্রতিটির ফিচার, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশে YADEA ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক Runner Automobiles PLC। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বাড়ার সঙ্গে দেশে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ও চাহিদাও ক্রমেই বাড়ছে।
বিশ্বব্যাপী ইলেকট্রিক দুই চাকার যানবাহনের বাজারে পরিচিত ব্র্যান্ড YADEA। বাংলাদেশে ক্রমবর্ধমান এই বাজারকে সামনে রেখে নতুন শোরুমটি গ্রাহকদের জন্য পণ্য দেখার পাশাপাশি সরাসরি কেনাকাটার সুবিধা দেবে।