‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—তিশার কণ্ঠে উদ্বেগ

বিনোদন ডেস্ক

বিনোদন

নিজের দেশেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর দাবি, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে

2026-09-21T19:25:35+00:00
2026-09-21T19:25:35+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—তিশার কণ্ঠে উদ্বেগ
বিনোদন ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম 
সংগৃহীত ছবি
নিজের দেশেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর দাবি, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে নানা ধরনের ঝামেলা ও অন্যায়ের মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে, বিশেষ করে নারীদের।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানেই বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে না করার কথা জানান তিনি।

তিশা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

সোনার গয়না পরে চলাফেরার প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতা ও মতামত জানান তিশা। তাঁর মতে, নিরাপত্তাহীনতার কারণে গয়না পরে বাইরে বের হতে দ্বিধায় থাকতে হয়।

তাঁর প্রশ্ন, গয়না সঙ্গে নিয়ে ঘোরার চেয়ে তা পরে চলাফেরা করাই বা কেন নয়? গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিশার এই মন্তব্যের মধ্য দিয়ে দেশে নারীদের নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতা নিয়ে তাঁর উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত সিনেমা ‘সোলজার’। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: