প্রকৃতির মায়াবী মঞ্চে ‘ইত্যাদি’, জামালপুরের গল্পে সাজছে নতুন পর্ব

বিনোদন ডেস্ক

বিনোদন

গারো পাহাড়ের পাদদেশে এবার ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। মেঘালয় সীমান্তঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর

2026-09-20T18:57:56+00:00
2026-09-20T18:57:56+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
প্রকৃতির মায়াবী মঞ্চে ‘ইত্যাদি’, জামালপুরের গল্পে সাজছে নতুন পর্ব
বিনোদন ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
গারো পাহাড়ের পাদদেশে এবার ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। মেঘালয় সীমান্তঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে নৈসর্গিক পরিবেশে অনুষ্ঠানটির ধারণ করা হয়।

সবুজ বনানী, লেক ও পাহাড়ঘেরা লাউচাপড়ার উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় ‘ইত্যাদি’র মূল মঞ্চ। প্রকৃতির সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরতে এবার শুধু আলোকসজ্জার মঞ্চেই নয়, দিনের আলোতেও অনুষ্ঠানটির বিভিন্ন অংশ ধারণ করা হয়েছে।

নতুন পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী পান্থ কানাই ও তসিবা। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

বরাবরের মতো এবারের পর্বেও থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। এতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন জামালপুরেরই দুই শিল্পী মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এস কে জাহিদের নৃত্য পরিচালনায় পরিবেশিত এই আয়োজনে স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের সমন্বয় মঞ্চে ভিন্ন মাত্রা যোগ করেছে।

এবারের ‘ইত্যাদি’তে জামালপুরের ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা দিকও উঠে আসবে। থাকছে জেলার অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’ নিয়ে বিশেষ প্রতিবেদন।

এ ছাড়া প্রাচীন ও বৃহত্তম জামালপুরের ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে ভিন্নধর্মী একটি প্রতিবেদন। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকবে আরও কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন।

‘ইত্যাদি’র এই পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: