দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের পরিবারে এসেছে আরেক কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি ভক্তদের জানিয়েছেন দীপিকা নিজেই।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করেন দীপিকা। ছবিতে লেখা ছিল, ‘কন্যাসন্তানকে স্বাগতম’। পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন তারকা দম্পতি।
এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে গর্ভধারণ পরীক্ষার ফল দেখা যায়। একই সঙ্গে নতুন অতিথির আগমনের খবরও জানান তারা।
সম্প্রতি দুয়ার জন্মদিন উপলক্ষে মেয়ের সঙ্গে আবেগঘন একটি ছবি শেয়ার করেছিলেন দীপিকা ও রণবীর। সেখানে দীপিকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে তারা লিখেছিলেন, ‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরও বড় হচ্ছে।’
দুয়া পাড়ুকোন সিংয়ের পর এবার পরিবারে নতুন কন্যাসন্তানের আগমনে দুই তারকার পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে।