সম্পর্ক টিকিয়ে রাখার গোপন ফর্মুলা ফাঁস করলেন বর্ষা!

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ

2026-09-18T19:18:31+00:00
2026-09-18T19:18:31+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সম্পর্ক টিকিয়ে রাখার গোপন ফর্মুলা ফাঁস করলেন বর্ষা!
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম 
আফিয়া নুসরাত বর্ষা।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার সম্পর্ক দীর্ঘস্থায়ী করার উপায় নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন এই অভিনেত্রী।

২০১১ সালে চিত্রনায়ক অনন্ত জলিলকে ভালোবেসে বিয়ে করেন বর্ষা। দুই সন্তান নিয়ে তাদের সংসার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সম্পর্ক টিকিয়ে রাখতে অর্থের চেয়ে সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

বর্ষা বলেন, কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে হলে সেখানে ‘ইনভেস্ট’ করতে হয়। তবে এর অর্থ শুধু অর্থ খরচ করা নয়। তাঁর মতে, সম্পর্কের আসল বিনিয়োগ হলো সময় দেওয়া, ভালো ব্যবহার, যত্ন নেওয়া এবং একজন মানুষকে পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা।

তিনি পরামর্শ দেন, যাকে জীবনের দীর্ঘ সময় পাশে রাখতে চান, তাকে পরিবার ও পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত। এতে দুজনের সম্পর্কের পাশাপাশি দুই পরিবারের মধ্যেও তৈরি হয় মায়া, সম্মান ও দায়বদ্ধতা।

বর্ষার ভাষায়, কোনো সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে যখন পরিবারের সঙ্গে যুক্ত হয়, তখন সেই সম্পর্ক আরও গভীর হয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি সময়, যত্ন, সম্মান, আন্তরিকতা ও পারিবারিক বন্ধনেরও প্রয়োজন রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: