অপু বিশ্বাসের ‘শিকার’-এর নায়ক গ্রেপ্তার, অনিশ্চয়তায় সিনেমার বাকি শুটিং

বিনোদন ডেস্ক

বিনোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার

2026-09-18T16:18:04+00:00
2026-09-18T16:18:04+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
অপু বিশ্বাসের ‘শিকার’-এর নায়ক গ্রেপ্তার, অনিশ্চয়তায় সিনেমার বাকি শুটিং
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম 
‘শিকার’ সিনেমার শুটিংয়ের সময় মরতুজা পলাশের সেলফিতে অপু বিশ্বাস। সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামি মরতুজা পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন। মামলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, নেপালে ‘শিকার’ সিনেমার ২৫ দিনের বেশি শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। আগস্টে শুটিং শুরু হওয়ার পর আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট সিনেমাটির ইউনিট দেশে ফিরে আসে। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।

মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে পুলিশ পলাশের কাছ থেকে মামলার ঘটনা ও অন্য আসামিদের বিষয়ে কিছু তথ্য পেয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হলেও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে।

নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে বাকি অংশের শুটিং করার পরিকল্পনা করেছিলেন। তবে নায়ক কারাগারে থাকায় চূড়ান্ত শিডিউল নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘শিকার’ সিনেমার নেপালের বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগির মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: