চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ‘Academic and Examination Rules and Regulations for the Undergraduate Students’ শীর্ষক সেমিনারের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলরের (রুটিন দায়িত্ব) দায়িত্বপ্রাপ্ত এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্পিকার হিসেবে বক্তব্য দেন চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
সেমিনারে স্নাতক শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়ম, বিধি ও প্রবিধান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিয়ন্তি পাল টুম্পা।