‘বিশ্বাস নষ্ট পার্টি’ থেকে ‘বিদ্যুৎ নাই পার্টি’, বিএনপিকে যে নাম দিলেন মঞ্জু

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে সেই অনাস্থা আরও

2026-09-19T17:01:19+00:00
2026-09-19T17:01:19+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘বিশ্বাস নষ্ট পার্টি’ থেকে ‘বিদ্যুৎ নাই পার্টি’, বিএনপিকে যে নাম দিলেন মঞ্জু
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ পিএম 
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখাছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে সেই অনাস্থা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মঞ্জু বলেন, ‘এই সরকার শুরুই করেছে ভুল দিয়ে। ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে।’

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে বিভিন্ন নামে অভিহিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। মঞ্জুর ভাষ্য, গণরায় বাস্তবায়ন না করলে বিএনপির একটি নাম হতে পারে ‘বিশ্বাস নাই পার্টি’ বা ‘বিশ্বাসহীন পার্টি’; আরেকটি ‘বিশ্বাস নষ্ট পার্টি’। গুম-খুনসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত না হলে ‘বিচার না করা পার্টি’ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হলে ‘বিদ্যুৎ নাই পার্টি’ নাম দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঞ্জু আরও বলেন, সবকিছু মিলিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে ‘বাংলাদেশ নাই নাই পার্টি’ নামে অভিহিত করার পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। পাশাপাশি গুম-খুনের ঘটনায় বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রণয়নের প্রত্যাশাও ছিল। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে এবং জুলাই সনদের প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

গুম ও মানবাধিকার ইস্যুতেও সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন মঞ্জু। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার পার পেয়ে যেতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অন্য নেতারা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: