তারেক রহমানের শুভেচ্ছার জবাবে মোদির ধন্যবাদ

অনলাইন ডেস্ক

জাতীয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই শুভেচ্ছার জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।বৃহস্পতিবার

2026-09-18T11:33:47+00:00
2026-09-18T11:34:06+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তারেক রহমানের শুভেচ্ছার জবাবে মোদির ধন্যবাদ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ১১:৩৪ এএম
ছবি : বাসস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই শুভেচ্ছার জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা শেয়ার করে মোদি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তারেক রহমানের উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং তাঁর আন্তরিক কথার প্রশংসা করেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান তারেক রহমান। শুভেচ্ছাবার্তায় তিনি মোদির সুস্বাস্থ্য ও প্রাণবন্ত উদ্যম কামনা করেন এবং ভারতের জনগণের প্রতি তাঁর সেবার পথচলা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। পরে সেই বার্তার প্রতিক্রিয়ায় নিজের এক্স পোস্টে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: