স্থানীয় নির্বাচন কবে? সময় খুঁজছে নির্বাচন কমিশন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন করে সমন্বয় করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন

2026-09-17T18:05:56+00:00
2026-09-17T18:23:12+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্থানীয় নির্বাচন কবে? সময় খুঁজছে নির্বাচন কমিশন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি
নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন করে সমন্বয় করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৬ জুনের আগে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগেই শেষ করার লক্ষ্য থাকলেও নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ইউপি নির্বাচন ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে সভায় সংশ্লিষ্ট সবাই একমত হয়েছেন। তবে বন্যার কারণে শিক্ষা কার্যক্রমে তৈরি হওয়া ক্ষতি, শিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন ও পরীক্ষার প্রস্তুতির বিষয়গুলোও বিবেচনায় নিতে হচ্ছে। নির্বাচন আয়োজন করতে গিয়ে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইসি কমিশনার বলেন, এসব বিষয়কে ‘জেনুইন কনসার্ন’ হিসেবে বিবেচনা করছে কমিশন। নির্বাচনের সময় নির্ধারণে আরও কিছু সমন্বয় ও প্রস্তুতিমূলক কাজ করতে হবে। এর মধ্যে বাজেট পরিকল্পনাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের বিষয়ও রয়েছে।

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কবে জানানো হবে—এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, প্রয়োজনীয় কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব তারিখ ঘোষণা করা হবে।

তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা থাকায় নির্বাচনের জন্য সময় খুবই সীমিত। জানুয়ারিতে কিছুটা সুযোগ রয়েছে। এরপর ফেব্রুয়ারির শুরুতে রমজান এবং রমজানের পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষা শেষে ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেও সীমিত সময় পাওয়া যাবে। এই স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা সমন্বয় করতে হবে।

তবে সম্ভাব্য সময়সূচি থেকে ইসি সরে এসেছে—এমন ধারণা নাকচ করেন সানাউল্লাহ। তিনি বলেন, আগে যে সময়সূচির কথা বলা হয়েছিল, সেটি ছিল ‘টেন্টেটিভ শিডিউল’। ১৭ সেপ্টেম্বরের আন্তমন্ত্রণালয় সভার পর তা চূড়ান্ত করার কথা ছিল। সভা থেকে পাওয়া নতুন তথ্য ও সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে এখন চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতোই ওই উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তিও সেখানে ব্যবহার করা হবে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনী দায়িত্ব পালন করবে।

অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আন্তমন্ত্রণালয় সভায় মতামত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আইন অনুযায়ী প্রয়োজনীয় সময়ে এসব নির্বাচন আয়োজন করা হবে। প্রাথমিক পরিকল্পনা নিয়ে পাওয়া মতামত কমিশনে পর্যালোচনা করা হবে এবং সচিব পর্যায়েও প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করা হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: