জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ। এ

2026-09-17T19:32:05+00:00
2026-09-17T19:32:05+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ
মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ জাকির নায়েকের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে জানান, মালয়েশিয়ায় প্রখ্যাত এই দাঈর সঙ্গে দেখা হয়েছে এবং এ সময় তার হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ তুলে দেওয়া হয়েছে।

আহমাদুল্লাহর পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়। অনেকে মন্তব্যের মাধ্যমে দুই ইসলামি বক্তার সুস্থতা এবং তাদের দাওয়াহ কার্যক্রমের সাফল্য কামনা করেন।

শায়খ আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এর আগে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকির নিয়ে লেখা বইটির প্রায় ১২ লাখ কপি মানুষের হাতে পৌঁছেছে।

নতুন করে ইংরেজি সংস্করণ প্রকাশের মাধ্যমে বইটির বিষয়বস্তু আরও বিস্তৃত পরিসরের পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: