শফিকুরের সঙ্গে বিজিএমইএর বৈঠক

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

তৈরি পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন তৈরি

2026-09-17T16:43:56+00:00
2026-09-17T16:43:56+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শফিকুরের সঙ্গে বিজিএমইএর বৈঠক
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা
তৈরি পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি এবং এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

বিজিএমইএর নেতারা জানান, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত। প্রায় ৩ হাজার উদ্যোক্তা এ খাতের সঙ্গে সম্পৃক্ত। অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ শিল্প বর্তমানে নানা সমস্যার মুখোমুখি।

বৈঠকে পোশাক রপ্তানি বর্তমান পর্যায় থেকে ভবিষ্যতে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার বিষয়টিও তুলে ধরা হয়। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ী নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মাহমুদ হাসান খান বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। শিল্পের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পের বর্তমান অবস্থা, সমস্যাগুলো এবং সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যেই বিজিএমইএ নেতাদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য পোশাকশিল্প গুরুত্বপূর্ণ। এ খাতের সমস্যা সমাধানে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠকে জ্বালানি সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিজিএমইএর নেতারা আশঙ্কা প্রকাশ করেন, গ্যাস-বিদ্যুতের বর্তমান সংকট অব্যাহত থাকলে ভবিষ্যতে শিল্পের উৎপাদন আরও ব্যাহত হতে পারে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তারা গুরুত্ব দেন।

এ ছাড়া শিল্প ও অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার বিষয়টিও বৈঠকে উঠে আসে।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বিজিএমইএর সভাপতি, সহসভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: