‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল

2026-09-17T15:13:37+00:00
2026-09-17T15:13:37+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ একই কথোপকথনে তিনি চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত বলেও মন্তব্য করেন। এ সময় পুলিশের সক্ষমতা নিয়েও বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

অডিওতে আরও শোনা যায়, ‘পুলিশ কিছুই করতে পারবে না’—এমন বক্তব্য।

গত দুই দিন ধরে অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার মধ্যে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি।

তবে ছড়িয়ে পড়া অডিওটির প্রেক্ষাপট বা এর বক্তব্যের সত্যতা নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: