জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ও অধ্যাপক ড.

2026-09-16T20:46:51+00:00
2026-09-16T20:46:51+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে মাকসুদ কামাল ও জাফর ইকবাল ছাড়াও অভিযুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে।

অভিযুক্ত আটজনের মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যরা পলাতক বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এ এস এম মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের মাধ্যমে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এসব অভিযোগের ভিত্তিতেই আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: