চাপাতির কোপে রক্তাক্ত ব্যবসায়ী, নিয়ে গেল মোটরসাইকেল ও ২০ হাজার টাকা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

2026-09-17T15:28:10+00:00
2026-09-17T15:30:06+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে
চাপাতির কোপে রক্তাক্ত ব্যবসায়ী, নিয়ে গেল মোটরসাইকেল ও ২০ হাজার টাকা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৩:৩০ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হৃদয় মিয়া একজন মুদি ব্যবসায়ী। তিনি রাজধানীর শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে মোটরসাইকেলে করে কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোডে পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে মোটরসাইকেল ও সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা।

পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: