মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে কড়া অ্যাকশন, ৫ জন কারাগারে

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালালচক্রের নয় সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে

2026-09-15T19:49:29+00:00
2026-09-15T19:49:29+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে কড়া অ্যাকশন, ৫ জন কারাগারে
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালালচক্রের নয় সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে পাঁচজনকে ৩০ দিনের কারাদণ্ড এবং চারজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে পরিচালিত অভিযানে কার্যালয় এলাকা থেকে নয়জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে পাঁচজনকে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আশিক, মো. সাইম, মো. আবদুর রহিম (২৫), মো. জাকির হোসেন ও মো. আবদুর রহিম (৪১)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের প্রতারণা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: