সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার

2026-09-16T11:25:28+00:00
2026-09-16T11:25:28+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, লুট হওয়া মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত ও ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছে ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় করে যাচ্ছিলেন রনজিনা পারভীন (৫৫)। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে ঘটনার প্রায় এক দিন পর, অর্থাৎ ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন। ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: