আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের হিসাব চাইল দুদক

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তাঁর স্ত্রীর দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও

2026-09-17T15:39:43+00:00
2026-09-17T15:53:48+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের হিসাব চাইল দুদক
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তাঁর স্ত্রীর দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষর করা চিঠিতে এসব তথ্য ও নথি চাওয়া হয়েছে।

চিঠিতে আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর নামে দেশের বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা চালু, সুপ্ত ও বন্ধ—সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব এবং অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য রয়েছে কি না, তা জানাতে বিএফআইইউকে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই দেশগুলোতে তাঁদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগের তথ্য পাওয়া গেলে সেগুলোও সংগ্রহের অনুরোধ করা হয়েছে।

দুদক এর আগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। ১৩ সেপ্টেম্বরও তাঁর বিরুদ্ধে নতুন কয়েকটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

তবে এসব অভিযোগ এখনো অনুসন্ধানাধীন। দুদক জানিয়েছে, অনুসন্ধান ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: