চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি

2026-09-15T18:42:18+00:00
2026-09-15T18:42:18+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন তার বাড়ির আশপাশে জড়ো হয়ে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলাকোট ইউনিয়নের পাশের নলচরা গ্রাম থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। গরু চুরির পর মালিকের স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে সেটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

এরই মধ্যে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের বাড়ির সামনে ও আশপাশে জড়ো হয়ে অবস্থান নেন।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরুটি নিজেদের হেফাজতে নেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে দেলোয়ার হোসেনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম মজুমদার বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। তবে গরুটি কীভাবে তাঁর গোয়ালঘরে এসেছে এবং এর সঙ্গে আরও কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্তের বিষয়। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: