হাটহাজারীতে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর

2026-09-15T12:27:16+00:00
2026-09-15T12:27:16+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাটহাজারীতে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম 
মঙ্গলবার সকালে নিহত দুই সেনাসদস্যের স্বজনরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান। সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ ও মানুষের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা প্রাণ দিয়েছেন এবং তাঁদের এই আত্মত্যাগ সব সময় সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, শহীদ সেনাসদস্যদের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তাঁদের দেখভালের দায়িত্বও সরকার যথাযথভাবে পালন করবে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: