বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে জাহেদ-দীনেশের বৈঠক

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

2026-09-13T20:04:02+00:00
2026-09-13T20:04:02+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে জাহেদ-দীনেশের বৈঠক
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করেন, দুই প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করে যাবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: