বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিশেষ করে পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি

2026-09-13T18:08:12+00:00
2026-09-13T18:08:12+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিশেষ করে পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশে নতুন গ্যাসের মজুত অনুসন্ধানে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। বেস অ্যাসেটস ও ইমার্জিং কান্ট্রিজবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনায় দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মধ্যে নতুন গ্যাসের উৎস অনুসন্ধান এবং বিদ্যমান ক্ষেত্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে শেভরনের নতুন বিনিয়োগের আগ্রহকে জ্বালানি খাতের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: