৬৬৬ কোটি টাকার রায়ের পর সামনে এলো আরও ৫০ মামলা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০টি মামলা বর্তমানে

2026-09-12T19:40:59+00:00
2026-09-12T19:40:59+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ড. ইউনূসের বিরুদ্ধে
৬৬৬ কোটি টাকার রায়ের পর সামনে এলো আরও ৫০ মামলা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে করসংক্রান্ত ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং শ্রম আইনসংক্রান্ত ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন ৩১টি কর মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি রয়েছে কয়েকশ কোটি টাকা। এসব মামলার কয়েকটি হাইকোর্টে এবং কয়েকটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে শ্রম আইনসংক্রান্ত ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন। মামলাগুলোর বেশির ভাগই ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা হয়েছিল।

এর মধ্যে গত ১০ সেপ্টেম্বর ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। ওই রায়ের পর পুরোনো মামলাগুলোর বর্তমান বিএনপি সরকারের সময়ে নিষ্পত্তির বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন দাবি করেছেন, তার মক্কেল ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তার অভিযোগ, বর্তমান সরকারও আওয়ামী লীগ সরকারের পথ অনুসরণ করছে।

তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই কার্যকর হবে।

এদিকে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

এ অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন ৫০টি কর ও শ্রমসংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ও নিষ্পত্তির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: