স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা

2026-09-14T16:52:39+00:00
2026-09-14T16:52:39+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
প্রতীকী ছবি
দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

ইসি জানিয়েছে, প্রথম ধাপে ৮০ উপজেলার নির্বাচন হবে ১২ নভেম্বর। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি এবং পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।

সাত ধাপে ভোটের সম্ভাব্য সময়সূচি

প্রথম ধাপ: ১২ নভেম্বর — ৮০ উপজেলা

দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর

তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর

চতুর্থ ধাপ: ১৭ জানুয়ারি

পঞ্চম ধাপ: ৪ ফেব্রুয়ারি

ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল

সপ্তম ধাপ: ২৭ মে — ইউনিয়ন পরিষদ নির্বাচন

নির্বাচন কমিশনের এ পরিকল্পনার মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হচ্ছে। ভোটের বিস্তারিত তফসিল ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে কমিশনের পক্ষ থেকে জানানো হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: