ময়মনসিংহ মেডিকেলে নষ্ট লিফটে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে নষ্ট একটি লিফট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুনের ধোঁয়া ও শিখা ভবনের ওপরের

2026-09-14T20:29:57+00:00
2026-09-14T20:29:57+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে নষ্ট লিফটে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
ময়মনসিংহ সংবাদদাতা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে নষ্ট একটি লিফট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুনের ধোঁয়া ও শিখা ভবনের ওপরের দিকে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় থাকা নষ্ট লিফটে আগুন লাগে বলে জানান হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

তিনি জানান, লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে ছিল। ভেতরে ময়লা-আবর্জনাও জমে ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর থেকে তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের একটি দল ঘটনাস্থলে যায়। চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যদের প্রাথমিক ধারণা, সিগারেটের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলার লিফট থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় আতঙ্কিত হয়ে নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এতে হাসপাতাল চত্বরে শত শত মানুষের ভিড় জমে যায়।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: