নওগাঁর বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা, বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী এবং বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক শহিদুল ইসলাম দবির, এমদাদুল হক দুলুসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রেসক্লাবের সদস্য ও সংশ্লিষ্টদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।