দেশে ফিরেই বাঁধনের হুঁশিয়ারি, হামলাকারীরাই এখন অনিরাপদ

বিনোদন ডেস্ক

বিনোদন

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর প্রদর্শনীতে অংশ নিয়ে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

2026-09-14T11:44:51+00:00
2026-09-14T11:44:51+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
দেশে ফিরেই বাঁধনের হুঁশিয়ারি, হামলাকারীরাই এখন অনিরাপদ
বিনোদন ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম 
দেশে ফিরেই বাঁধনের হুঁশিয়ারি, হামলাকারীরাই এখন অনিরাপদ
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর প্রদর্শনীতে অংশ নিয়ে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন তিনি।

বিমানবন্দরে ফিরে বাঁধন বলেন, তাঁর ওপর হামলার মধ্য দিয়ে জুলাইয়ের যোদ্ধারা নয়, বরং হামলাকারীরাই নিজেদের অনিরাপদ করে তুলেছেন।

গত মঙ্গলবার ইতালির মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয়ে কয়েকজন বাংলাদেশি তাঁকে হেনস্তা করেন। এ সময় তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে আঘাত করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনাটি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাঁধনের ওপর হামলাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

দেশে ফিরে বাঁধন বলেন, বিদেশের মাটিতে এমন ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি দলীয় আনুগত্যের বাইরে গিয়ে পরিবারের কথা ভাবার আহ্বান জানান।

বাঁধন জানান, ঘটনার পর গত ৮ সেপ্টেম্বর ইতালিতে তিনি মামলা করেছেন। একই সঙ্গে সেখানে বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: