থেমে গেল স্বাধীন বাংলা বেতারের সেই কণ্ঠ, চলে গেলেন শিবু রায়

বিনোদন ডেস্ক

বিনোদন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও সুরকার, বীর মুক্তিযোদ্ধা শিবু রায় আর নেই। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে

2026-09-13T16:36:32+00:00
2026-09-13T16:36:32+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
থেমে গেল স্বাধীন বাংলা বেতারের সেই কণ্ঠ, চলে গেলেন শিবু রায়
বিনোদন ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও সুরকার, বীর মুক্তিযোদ্ধা শিবু রায় আর নেই। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। স্ট্রোকজনিত সমস্যায় বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মৃত্যুকালে শিবু রায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শিবু রায় ছিলেন একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিবু রায়। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক অঙ্গনের যেসব শিল্পী অবদান রেখেছিলেন, তিনি ছিলেন তাদের অন্যতম।

সংগীতচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন শিবু রায়। দীর্ঘদিন আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সহকর্মী, শিল্পী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত এই শিল্পীকে মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: