ফারিয়া বললেন ‘করছি না’, নির্মাতা বলছেন ‘কথাই হয়নি’!

বিনোদন ডেস্ক

বিনোদন

‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন নুসরাত ফারিয়া। অভিনেত্রীর দাবি, সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে আর কাজটি করা সম্ভব

2026-09-13T16:51:58+00:00
2026-09-13T16:51:58+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ফারিয়া বললেন ‘করছি না’, নির্মাতা বলছেন ‘কথাই হয়নি’!
বিনোদন ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন নুসরাত ফারিয়া। অভিনেত্রীর দাবি, সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে আর কাজটি করা সম্ভব হচ্ছে না। তবে নির্মাতা রায়হান খানের বক্তব্যে তৈরি হয়েছে নতুন রহস্য—তার সঙ্গে নাকি সিনেমা ছাড়ার বিষয়ে ফারিয়ার কোনো কথাই হয়নি। ফলে ‘ট্রাইব্যুনাল’ থেকে ফারিয়ার সরে দাঁড়ানো নিয়ে অভিনেত্রী ও নির্মাতার বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট ভিন্নতা।

নুসরাত ফারিয়া জানান, নির্মাতা রায়হান খান তার ঘনিষ্ঠজন। তার সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হয়েছিল এবং আইনজীবীর চরিত্রে অভিনয়ের জন্যও প্রস্তুতি ছিল। তবে পরবর্তী সময়ে সিনেমাটির অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে কাজটি করা সম্ভব হচ্ছে না।

‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে। কোর্টরুম ড্রামা ঘরানার এ সিনেমায় ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে নুসরাত ফারিয়ার চরিত্রটি ছিল একজন তরুণ ব্যারিস্টারের। সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ছিল চরিত্রটির মূল বৈশিষ্ট্য।

ফারিয়া জানান, সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তবে তার চরিত্রের অংশগুলো এখনো শুট করা হয়নি। যেহেতু তার দৃশ্যগুলোর বেশির ভাগই কোর্টরুমকেন্দ্রিক, তাই সেগুলোর শুটিংও শুরু হয়নি।

নুসরাত ফারিয়া সিনেমাটি ছাড়ার কথা জানালেও নির্মাতা রায়হান খান বলছেন, এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

রায়হান খান জানান, অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে ‘ট্রাইব্যুনাল’-এর বাকি শুটিং আটকে আছে। এর মধ্যে ফারিয়ার সঙ্গে সিনেমা ছাড়ার বিষয়ে তার কোনো কথা হয়নি। ফারিয়া হয়তো কোনো অভিমান থেকে সিনেমাটি ছাড়ার কথা বলেছেন বলেও মন্তব্য করেন নির্মাতা।

‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে।

নির্মাতা এর আগে জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে মুক্তির পরিকল্পনা ছিল। তবে অভিনয়শিল্পীদের অসুস্থতাসহ নানা কারণে সিনেমাটির কাজ থমকে আছে।

এদিকে দীর্ঘ বিরতির পর আবার নিয়মিতভাবে ক্যামেরার সামনে ফিরেছেন নুসরাত ফারিয়া। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষের পথে।

এ ছাড়া গত সপ্তাহে ‘লজ্জা’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন সিনেমায় নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না ফারিয়া। তবে তার ভাষ্য, এ ধরনের গল্প বা চরিত্রে দর্শক তাকে আগে দেখেননি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: