সেমিনার থেকে সুন্দরবন ট্যুর, ইমক্যাবের ৪ মাসের কর্মযজ্ঞ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নবনির্বাচিত কমিটির নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর)জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের

2026-09-12T17:10:26+00:00
2026-09-12T17:10:26+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
সেমিনার থেকে সুন্দরবন ট্যুর, ইমক্যাবের ৪ মাসের কর্মযজ্ঞ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নবনির্বাচিত কমিটির নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শাহীন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসভাপতি রাজিব খান, কোষাধ্যক্ষ আবু আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সিনিয়র সদস্য বাসুদেব ধর ও কুদ্দুস আফ্রাদসহ কমিটির ১২ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৪ অক্টোবর ঢাকা ক্লাবে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: গণমাধ্যমের ভূমিকা এবং বাস্তবতা’ শীর্ষক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর সুন্দরবনে তিন দিনের ফ্যামিলি ট্যুরসহ আগামী চার মাসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া চলতি সপ্তাহেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আয়োজন করতে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ব্যাংক হিসাব হালনাগাদের দায়িত্ব দেওয়া হয়েছে কোষাধ্যক্ষ আবু আলীকে।

সভায় ডিসেম্বরের শেষ সপ্তাহে একটি ‘ইমক্যাব টক’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সদস্যপদ প্রদানের জন্য সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাকির হোসেন ও মনির হোসেন।

এদিকে, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে সহসভাপতি রাজিব খানকে। একই সঙ্গে সংগঠনের ওয়েবসাইট হালনাগাদের দায়িত্বও দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদককে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে ইমক্যাবের একটি করে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: