মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দিন শেষ? ডিএমপি কমিশনারের কঠোর বার্তা

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

2026-09-12T20:42:25+00:00
2026-09-12T20:42:25+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দিন শেষ? ডিএমপি কমিশনারের কঠোর বার্তা
অনলাইন ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম 
মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরকে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইমুক্ত করতে পুলিশ কাজ করছে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতাও প্রয়োজন। মাদক ও ছিনতাইবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, রাতে অটোরিকশার গ্যারেজে যাদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করা হবে। পাশাপাশি চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।

কমিশনারের এমন ঘোষণায় মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে কিশোর গ্যাং ও ছিনতাইয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে শুধু র‍্যাব-পুলিশ নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। র‍্যাব সবসময় নাগরিকদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আপনারা সাহসী হন, আপনারা ভয় পাবেন না।’ লুট হওয়া অস্ত্রের বিষয়ে কেউ কোনো তথ্য জানলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন র‍্যাব মহাপরিচালক।

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: