শাহবাগে একই দিনে দুই মরদেহ, পরিচয় মেলেনি কারও

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের

2026-09-12T15:17:43+00:00
2026-09-12T15:17:43+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
শাহবাগে একই দিনে দুই মরদেহ, পরিচয় মেলেনি কারও
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শাহবাগ থানা-পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জাতীয় ঈদগাহের পাশের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, লোকমুখে খবর পেয়ে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: