ক্ষমতাবান হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের ধরতে রাষ্ট্রপতির কড়া নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দুর্নীতিবাজ ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)

2026-09-10T16:55:08+00:00
2026-09-10T16:55:08+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ক্ষমতাবান হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের ধরতে রাষ্ট্রপতির কড়া নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
দুর্নীতিবাজ ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপরই দেশের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।

তিনি দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি এবং মামলার দীর্ঘসূত্রিতা কমানোর ওপর গুরুত্ব দেন।

গুরুতর ও বৃহৎ দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও দুদকের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতি দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: