শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনায় সেতু নির্মাণে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। জাপান-বাংলাদেশ অষ্টম

2026-09-10T15:59:55+00:00
2026-09-10T15:59:55+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনায় সেতু নির্মাণে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। জাপান-বাংলাদেশ অষ্টম প্ল্যাটফর্ম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানটি এ আগ্রহ জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক ও ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ তোজি নিশিদার নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। এ সময় শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনার ওপর প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা, কারিগরি বিষয় এবং যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সেতু বিভাগের সচিব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলমান মেগা প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাপানি প্রতিনিধিদের অবহিত করেন। দেশের যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে বড় নদীর ওপর সেতু নির্মাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তারা জানান, জাপানে জটিল ও বৃহৎ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপানের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা কাজে লাগাতে তারা আগ্রহী।

বৈঠকের শেষ পর্যায়ে সেতু বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা অনুসরণ করেই প্রকল্পের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় বিনিয়োগের শর্ত, অর্থায়ন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উল্লেখ করে একটি সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিতে জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।

প্রস্তাব পাওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সেতু বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: